Return ও Replacement Policy
LM Electronics-এ আমরা চাই আপনি নিশ্চিন্তে কেনাকাটা করুন। আমাদের return ও replacement নিয়ম খুবই সহজ ও স্বচ্ছ:
কখন Replacement পাবেন
- শুধুমাত্র ত্রুটিপূর্ণ বা নষ্ট (defective/damaged) পণ্যের ক্ষেত্রে replacement দেওয়া হয়।
- পণ্য ঠিক থাকলে ফেরত বা টাকা ফেরত (refund) প্রযোজ্য নয়।
Unboxing Video বাধ্যতামূলক
- ডেলিভারি হাতে পেয়ে প্যাকেট খোলার শুরু থেকে সম্পূর্ণ unboxing video করে রাখুন।
- Video ছাড়া ত্রুটির অভিযোগ গ্রহণ করা সম্ভব হয় না।
কীভাবে ও কত সময়ের মধ্যে জানাবেন
- ত্রুটি পেলে ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে unboxing video সহ আমাদের জানান।
- ফোন: 01761616132 | WhatsApp: 01754546060
ফেরত পাঠানোর খরচ
- যাচাইয়ের পর ত্রুটিপূর্ণ পণ্য ফেরত পাঠানোর courier ভাড়া LM Electronics বহন করে — আপনার কোনো খরচ নেই।
- যাচাই শেষে একই পণ্যের নতুন unit পাঠিয়ে দেওয়া হয়; স্টকে না থাকলে আলোচনা সাপেক্ষে সমাধান দেওয়া হয়।
যা Replacement-এর আওতায় পড়ে না
- ব্যবহারজনিত ক্ষতি, পড়ে যাওয়া বা ভুল ব্যবহারে সৃষ্ট সমস্যা।
- এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্র্যান্ডের official warranty (প্রযোজ্য হলে) অনুযায়ী সার্ভিস পাবেন।